• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে: ধর্ম উপদেষ্টা

প্রভাত রিপোর্ট / ১১২ বার
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, হবিগঞ্জ : গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট শাসন তৈরির পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমামদের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা কৌশল ও কলাকৌশলের মাধ্যমে সেই ক্ষমতা দীর্ঘায়িত করার প্রবণতা দেখা যায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে বারবার এ চিত্রই দেখা গেছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে গণভোটই হতে পারে কার্যকর উপায়। তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার একটি ভিডিও বার্তা উপস্থিত ইমামদের সামনে প্রদর্শন করা হয়। এ সময় ধর্ম উপদেষ্টা দেশের সব মসজিদের ইমামদের পাশাপাশি মন্দির ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ের মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট বিষয়ে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেন।
ইমাম সম্মেলনে জেলা রিটার্নিং কর্মকর্তা, হবিগঞ্জের পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও