• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান

প্রভাত রিপোর্ট / ৭২ বার
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পটুয়াখালী: পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর ১১-দলীয় জোটের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি জনসভায় এবি পার্টি নেতা অ্যাডভোকেট রুহুল আমিনের ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই আসনে তিনি ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হলেও জোটপ্রার্থী মাসুদের পক্ষে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভায় বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে অ্যাডভোকেট রুহুল আমিন হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শেষ করেন। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা গুঞ্জন।
এ বিষয়ে অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই সামান্য। তিনি আরও বলেন, জামায়াত ও ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় গেলে লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি থাকবে না এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও