• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর

প্রভাত রিপোর্ট / ১৪০ বার
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামে এক কৃষকের রান্নাঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের সহায়তায় অল্পের জন্য রক্ষা পায় ভূক্তভোগীর বসতঘর।
ভূক্তভোগী আব্দুল বারেক শেখ (৭৫) জানান, শুক্রবার সন্ধ্যার পর মাগরিবের নামাজ আদায় শেষে পার্শবর্তী একটি বাড়িতে অবস্থান করছিলেন। এরপর হঠাৎ করেই স্থানীয়দের ডাক চিৎকারে বাড়ির মধ্যে ছুটে গিয়ে দেখতে পান যে তার রান্নাঘরটি দাউ দাউ করে জ্বলছে। এ সময় প্রতিবেশীদের সহায়তায় পানি দিয়ে আগুন নেভায় বারেক। তবে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারার কারণে বড় ধরণের ক্ষতি থেকে রক্ষা পায় বারেকের বসতঘরটি।
তিনি জানান, স্থানীয় কয়েক জন প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তার দ্বন্দ্ব আছে। এরই জেরে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি তার। অগ্নিকান্ডে বারেকের অন্তত এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে দাবি করে পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন তিনি। তবে এ ঘটনার পর চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও অভিযোগ করেন বারেক।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফাতেমা আক্তার বলেন, সন্ধ্যার পর আগুন লাগা ঘরটির আশপাশে অন্ধকারের মধ্যে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেছেন তিনি। তার দাবি ওই দুই ব্যক্তিই ঘরটিতে আগুন দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েছে।
স্থানীয় সুমন শেখ বলেন, আগুন জ্বলার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছান। এরপর পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করে পিরোজপুর সদর থানা পুলিশকে অগ্নিকান্ডের বিষয়টি অবহিত করেন।
বারেকের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও