• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পিরোজপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে শহরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার সড়কে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্য বাড়িয়ে ভোক্তাদের ভোগান্তিতে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান পান্নার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি জিয়াউল আহসান, জনপ্রিয় সাবেক কমিশনার ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সনাকের সহ-সভাপতি আফজাল হোসেন লাভলু, প্রভাষক মো. কাইয়ুম খান তনু ও মো. রিয়াজুল হক রেজা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও