• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

মাদারীপুরের ২৫ গ্রামের মানুষের ঈদ উদযাপন

প্রভাত রিপোর্ট / ৩০ বার
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাদারীপুর : মাদারীপুরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছেন ২৫ গ্রামের কমপক্ষে ৪০ হাজার মানুষ। সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান ও প্রথম জামাত। জামাতে ইমামতি করেন চরকালিকাপুর ফরাজী বাড়ি জামে ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।
ঈদের জামাত শেষে সবাই একে অপরে সাথে কোলাকুলি করে আনন্দ ভাগাভাগি করে নেন। ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
জানা যায়, সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরিফ শাহ্ সুরেশ্বরী (রহ.)-এর অনুসারীরা প্রায় দেড় শ বছর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, বাহেরচর, চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, দৌলতপুর, হোসনাবাদ, রঘুরামপুর, কেরানীরবাট, রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাসেরহাটসহ জেলার ২৫টি গ্রামের কয়েক হাজার মানুষ ঈদ উৎসব পালন করছেন।
স্থানীয় বাসিন্দা ও সুরেশ্বর দরবার শরিফের মুরিদ সাগর দেওয়ান জানান, পূর্ব পুরুষদের প্রথা অনুসারে এই ঈদ উৎসব পালন করা হচ্ছে। বছরে দুটি ঈদ ও রোজা পালন করা হয়। এতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ঈদ জামাতে অংশ নেওয়া হাসান মাদবর নামে এক যুবক বলেন, ‘সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়লাম। সুরেশ্বরের মুরিদরা এখানে নামাজ পড়েন। আমার বাবা সুরেশ্বরের মুরিদ ছিলেন। তাই আমি এখানে নামাজ আদায় করলাম।’
আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই প্রবীর কুমার রায় বলেন, ‘ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আমরা দায়িত্ব পালন করছি। এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও