• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব: তথ্যমন্ত্র‍ী

প্রভাত রিপোর্ট / ২৩ বার
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব। দায়িত্ব পালন করতে ক্ষমতা লাগে। কিন্তু দায়িত্বহীন কোনো ক্ষমতা নেই। পাহাড়াদারকে আমরা ক্ষমতা দেই চোর-ডাকাত যাতে না ঢুকতে পারে। দারোয়ানের ক্ষমতা কি বাড়ির মালিকানা ক্ষমতা? বাড়ির মালিক তো ঘুমায়, কিন্তু বোকা দারোয়ান মনে করে, আমিই ক্ষমতাবান, আমিই মনে হয় মালিক।
রবিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিয়মকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্র‍ী বলেন, ‘একটা পদ্ধতিগতভাবে যখন জনগণের ক্ষমতা দখল করে রাখতে চায় তখন গণঅভ্যুত্থান তৈরি হয়। বিস্ফোরণ তৈরি হয়। দুপুরের রান্না করা খাবার পর্যন্ত প্রধানমন্ত্র‍ী খেতে পারে নাই। আজ আমরা ক্ষমতাসীন দল। এই উদাহরণ আমাদের ধারণ করতে হবে। যাতে আমরা কখনই এই ভুল দ্বারা আক্রান্ত না হই। আমরা যেন কখনই স্বৈরতান্ত্রিক রোগে আক্রান্ত না হই। যে কারণে নেতৃবৃন্দকে সবসময় সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, ‘ক্ষমতাসীন রাজনীতিবিদদের বুঝতে হবে আমরা সবাই কিন্তু দারোয়ানের দায়িত্ব পালন করছি। ক্ষমতা মানেই জনগণ। আপনাদের কথা-বার্তায় কখনো যেন ঔদ্ধত্য প্রকাশ না পায়।’ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও