• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
এবার দায়িত্ব ছাড়লেন ইতালির রেফারি–প্রধান আইপিএলের ভেন্যুতে নাশকতা, ২৪০টির বেশি সিসিটিভি ক্যামেরা অচল বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার সপ্তাহে ১৫০ মাইল ট্রেনিং: কেনিয়ান সাওয়ের বিশ্ব রেকর্ডের রহস্য বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসে চোটের ধাক্কা সাদিয়া আয়মানের নান্দনিক সাজ দেখে চমকে গেছেন ভক্তরা দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ার পর থেকে হুমকি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, আয় ২০০ মিলিয়ন ডলার ‘ভূত বাংলা’র পারিশ্রমিক নিয়ে জোর চর্চা, অক্ষয় নিয়েছেন ৫০ কোটি

দেশে সোনার দাম বাড়ল ভরিতে ৬,৫৯০ টাকা

প্রভাত রিপোর্ট / ৫২ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত অর্থনীতি: দুই সপ্তাহের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি কার্যকর হতেই বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। তার প্রভাবে দেশে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার সকাল ১০টায় ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা। জুয়েলার্স সমিতি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। তার আগে সর্বশেষ গত সোমবার সোনার দাম বেড়েছিল।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেটের দাম ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে বেড়ে হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনার ভরি বিক্রি হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
সেই হিসাবে বুধবার থেকে ২২ ক্যারেটে ৬ হাজার ৫৯০ টাকা, ২১ ক্যারেটে ৬ হাজার ২৯৯ টাকা, ১৮ ক্যারেটে ৫ হাজার ৩৬৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩৫০ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের রুপার ভরি দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। গতকাল যা ছিল ৫ হাজার ৫৪০ টাকা।
যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারের স্পট মার্কেটে বুধবার বেলা পৌনে ১১টায় প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৭৯৮ ডলার। এই দাম গতকালের চেয়ে ১৩৮ ডলার বেশি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও