• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক

প্রভাত রিপোর্ট / ৬৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। একই সময়ে হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৮৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১২ হাজার ৩২০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪২ জন, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ২৪১ জন।
১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন আট হাজার ২৫১ জন। একই সময়ে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন পাঁচ হাজার ৮০১ জন। মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি চার জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। একই সময়ে জেলার তালিকাতেও রাজশাহীতে সর্বোচ্চ চার জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৩ জনের। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৩ জনের।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও