• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজ-রসুনের অপচয় ঠেকাতে ৮,০০০ এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা: কৃষিমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৫৩ বার
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

প্রভাত অর্থনীতি: দেশে পেঁয়াজ ও রসুনের অধিক উৎপাদনশীল এলাকায় সরকার মোট ৮,০০০ এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এর মাধ্যমে পেঁয়াজ-রসুনের অপচয় কমবে বলে উল্লেখ করেন তিনি। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নে তিনি বলেন, তার নির্বাচনী এলাকা রাজবাড়ী-২-এর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় দেশের মোট উৎপাদিত পেঁয়াজের ২০-২৫ শতাংশ উৎপাদিত হয়। এ তিন উপজেলায় মোট ৩৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয় এবং আনুমানিক ৫ লাখ ৬৮ হাজার ৭৫৫ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়। তবে সংরক্ষণের অভাবে এর মধ্যে ২০-৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। তিনি বলেন, “যদি ১০ থেকে ১২ হাজার এয়ার ফ্লো মেশিন সরকারিভাবে দেওয়া হয়, তাহলে উৎপাদিত পেঁয়াজের ১৫ থেকে ২৫ শতাংশ কম নষ্ট হবে; সরকারিভাবে এয়ার ফ্লো মেশিন বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা; থাকলে তা কী?”
জবাবে কৃষিমন্ত্রী বলেন, “পেঁয়াজ সংরক্ষণে ইতোমধ্যে কৃষক পর্যায়ে প্রণোদনার মাধ্যমে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালী উপজেলায় ২৬০টি এবং বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে।” তিনি আরও বলেন, “কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর ‘বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করেছে।” প্রকল্পটি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলাসহ পেঁয়াজ ও রসুনের অধিক উৎপাদনশীল এলাকায় মোট ৮ হাজার এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্প অনুমোদন সাপেক্ষে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ৮০০ থেকে ১,০০০টি এয়ার ফ্লো মেশিন স্থাপন করা হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও