• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুন্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

প্রভাত রিপোর্ট / ৩৫ বার
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করছে। বর্তমান নতুন সরকার বলছে দেশভিত্তিক বৈদেশিক নীতি করবে না। কিন্তু বাণিজ্যচুক্তিতে তা–ই হলো—কার কাছ থেকে তেল কিনব, সেই অনুমতি নিতে হচ্ছে।’ শনিবার এক অনুষ্ঠানে এ কথা বলেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে প্রাক্–বাজেট ছাড়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমাক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী।
সংস্কার নিয়েও কথা বলেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি প্রশ্ন তোলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কেন কিস্তি ছাড় করছে না? অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের সংস্কার প্রস্তাবগুলো কেন অনুশীলনে নিতে পারলাম না? অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন খাতের সংস্কারের পুস্তক তৈরি হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো এখন মিউজিয়ামে রাখার সময় হয়েছে।’ তিনি এই আক্ষেপ করেন।
অন্তর্বর্তী সরকারের সংস্কারের অধ্যাদেশগুলো নিয়ে বর্তমান সরকারের অবস্থান সম্পর্কে প্রশ্ন তোলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বর্তমান সরকারের প্রারম্ভিক সংকেত ভালো হলো না। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সংস্কার কমিশন গঠনের কথা আছে। কিন্তু দুই মাসেও তা হয়নি। দ্রুত এই সংস্কার কমিশন গঠন করা উচিত।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বর্তমান জ্বালানিসংকট মোকাবিলায় ক্যাবিনেট সাবকমিটি গঠন করা হয়েছে। এই কমিটি কতবার বৈঠক করেছে, জানি না। পেট্রলপাম্পে যানবাহনের সারি কমাতে না পারলে ওই কমিটি কী করল?’ জ্বালানি ও ব্যাংক খাতকে অর্থনীতির ফুসফুস বলে মন্তব্য করেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, জ্বালানি ও ব্যাংক—এই দুটি ফুসফুস দিয়ে অর্থনীতি চলে। আর হৃদয় হলো সরকারি অর্থ ব্যবস্থাপনা (পিএফএম)। যেখানে থাকে রাজস্ব আয়, ব্যয়, ঘাটতি অর্থায়ন—এসব থাকবে পিএফএমে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘অর্থনীতিতে জ্বালানির গুরুত্ব অপরিসীম। জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া উচিত। এই খাতের প্রণোদনা কাঠামো কী হবে, সেই পরিকল্পনা করা দরকার। তিনি বলেন, গত ১৭ বছরে জ্বালানি খাত বিতর্কিত ও বিভ্রান্তিমূলক ছিল। এই ভূখণ্ডে গ্যাস থাকা সত্ত্বেও বিনিয়োগ করা হয়নি। বাপেক্সকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রেখেছি। একদিকে বিদেশি বিনিয়োগ আনতে পারেনি, অন্যদিকে নিজেরাও বিনিয়োগ করিনি। উৎপাদনমুখী জ্বালানি খাতের পরিবর্তে আমদানি বাণিজ্যনির্ভর জ্বালানি নীতি করেছি, যা কায়েমি স্বার্থ তৈরি করেছে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও