• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

নগরবাউলের নতুন গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন

প্রভাত রিপোর্ট / ৩৮ বার
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে জনপ্রিয় ব্যান্ড দল ‘নগর বাউল’ ছাড়লেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। ব্যক্তিগত কারণে তিনি দল থেকে বিদায় নিয়েছেন। রানার পরিবর্তে জেমসের এই ব্যান্ডে নতুন গিটারিস্ট হিসেবে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন।
রানার দল ছাড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। জানান, অনেক দিন ধরেই নগর বাউলে দেখা যাচ্ছিল না রানার। সর্বশেষ পয়লা বৈশাখের দিনে পাবনায় কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। তাই সবার সঙ্গে কথা বলে ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন এলিন। মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে নগর বাউলে যোগ দেন এলিন। পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও জেমসের সঙ্গে এলিনকেই গিটার বাজাতে দেখা গেছে।
ইসমামুল ফরহাদ এলিন এর আগে ‘শূন্য’ ব্যান্ডের গিটারিস্ট হিসেবে পরিচিতি পান। এ ছাড়া তিনি ‘চিরকুট’ ব্যান্ডেও অতিথি সদস্য হিসেবে বাজিয়েছেন। ২০২০ সালে প্রথমবার নগর বাউলের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল তার। এবার স্থায়ী সদস্য হিসেবে কিংবদন্তি জেমসের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তরুণ গিটারিস্ট। বর্তমানে নগর বাউল ব্যান্ডের লাইনআপে রয়েছেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও