• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার

প্রভাত রিপোর্ট / ২৮ বার
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : ভারতের বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে কন্যাসন্তানের বাবা-মা হওয়ার এই সুখবরটি নিশ্চিত করেছেন এই নির্মাতা। এই দম্পতির মীর নামে এক পুত্রসন্তানও রয়েছে।
পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন অ্যাটলি। যেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচ দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ সেই পোস্টারে আটলি লিখেছেন, ‘আমি আর প্রিয়া ধন্য।’ সেই সঙ্গে অ্যাটলি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে।
ব্যক্তিগত জীবনে আনন্দের খবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও দারুণ সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী বিগ বাজেট সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটিতে অভিনেতার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে তাকে ন্যাড়া মাথায় এবং অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেছে, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় হলিউডের বিশ্বসেরা প্রযুক্তিবিদরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও