• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

অক্ষয়ের ভূত বাংলার চার দিনের আয় প্রায় ৭৭ কোটি ৩৪ লাখ রুপি

প্রভাত রিপোর্ট / ১৯ বার
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শন জুটির নতুন সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভালো সংগ্রহ দিলেও প্রথম সোমবার আয়ের গ্রাফ কিছুটা নিম্নমুখী। গত শুক্রবার মুক্তির পর চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৭ কোটি ৩৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা)।
সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন তথা সোমবার ভারতে সিনেমাটি ৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রিভিউ শোতে ৩ কোটি ৭৫ লাখ এবং প্রথম দিনে ১২ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছিল ছবিটি। এছাড়া ছুটির দিন শনি ও রবিবারে যথাক্রমে ১৯ ও ২৩ কোটি রুপি আয় হয়। সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির আয় এখন পর্যন্ত ৬৪ কোটি ৭৫ লাখ রুপি।
দীর্ঘ এক দশক পর জনপ্রিয় এই পরিচালক-অভিনেতা জুটির ফেরার কারণে ‘ভূত বাংলা’ নিয়ে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা রয়েছে। এর আগে তারা ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘গরম মশলা’র মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
এবারের হরর-কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন টাবু, ওয়ামিকা গাব্বি, মিথিলা পালকার ও রাজপাল যাদব। ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার যীশু সেনগুপ্ত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও