• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলে সাড়ে তিনশো কোটি টাকা দিতে হবে স্ত্রীকে

প্রভাত রিপোর্ট / ৩০ বার
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হলে খোরপোশ বাবদ স্ত্রীকে প্রায় সাড়ে ৩শ কোটি টাকা (২৫০ কোটি রুপি) দিতে হতে পারে। বর্তমানে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে খোরপোশের এই বিশাল অঙ্ক নিয়ে সমঝোতা না হওয়ায় আইনি প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হচ্ছে বলে জানা গেছে।
আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা বিজয়। নির্বাচনের অন্যতম প্রার্থী হওয়ায় ব্যক্তিগত কারণে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানিটি স্থগিত রাখার আবেদন জানানো হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এর ফলে আপাতত থালাপতি ও সঙ্গীতার আইনি বিচ্ছেদ প্রক্রিয়া দুই মাস পিছিয়ে গেল।
মামলা সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ডিভোর্সের বিনিময়ে সঙ্গীতা ২৫০ কোটি ভারতীয় রুপি এবং চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বাড়ি দাবি করেছেন। তবে অভিনেতা বিজয় বিষয়টি আদালতের বাইরে মিটিয়ে নিতে চাইছেন। তিনি খোরপোশ বাবদ সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও সঙ্গীতা নিজের দাবিতে অনড় রয়েছেন। বর্তমানে খোরপোশের এই বড় ব্যবধান নিয়ে দুই পক্ষের মধ্যে দরাদরি ও আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে স্ত্রী সঙ্গীতা অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে দাবি করেন, বিজয়ের অন্য এক অভিনেত্রীর সঙ্গে মেলামেশার কারণে তাদের দাম্পত্যে ফাটল ধরে।
২০২১ সাল থেকে এই দম্পতির মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে বিজয় তার স্ত্রীকে ত্যাগ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। বিজয়ের পুত্র জেসন সঞ্জয়ও এই পরিস্থিতিতে বাবার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক মাধ্যমে তাকে আনফলো করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও