• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নিমাণের দাবি

দড়িকান্দি সেতুর কাজ ধীরগতি , মেরামতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 13107200;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 42;

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লা জেলার তিতাস উপজেলার ৮নং জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি-শাহপুর সড়কের সেতু নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এইচ-৩ প্রকল্পের আওতায় প্রায় ৫০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ ৩০ জুন ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেতুর দুই পাশের অ্যাপ্রোচ সড়ক এবং ছাদ ঢালাইয়ের প্রায় ২০ শতাংশ কাজ বাকি রেখেই ঠিকাদার সরে যান।
ফলে এলাকাবাসী বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ একটি কাঠের সেতু ব্যবহার করছেন। এই সেতু দিয়ে হাঁটাচলা করা গেলেও কোনো ধরনের ছোট যানবাহন চলাচল করতে পারে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গর্ভবতী নারী, বৃদ্ধ ও স্কুলগামী শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ‘দড়িকান্দি যুব সমাজ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত কাঠের সেতুটি মেরামত করে চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছেন।
সংগঠনের সদস্যরা জানান, “সেতুর কাজ দ্রুত শেষ না হওয়ায় সাধারণ মানুষ চরম কষ্টে আছে। তাই আমরা অন্তত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা সচল রাখতে কাজ করছি।”
এর আগে সেতু নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী আশরাফ জামিলের কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও