• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্নিমাণের দাবি

প্রভাত রিপোর্ট / ২১ বার
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্র্নিমাণসহ ৫ দফা দাবি জানিয়েছে নাগরিক সমাজ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে মেহেরপুরের মুজিবনগর পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু সাইদ খান বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এখানেই বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ হয়, যা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে সম্প্রতি মুজিবনগর কমপ্লেক্সে ভাঙচুর ও ভাস্কর্য নষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা অভিযোগ করেন, এসব ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, দেশে মুক্তিযুদ্ধের স্মারকগুলোতে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানবাধিকার কর্মী দীপায়ন খীসা বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব, এগুলো সংরক্ষণে কার্যকর উদ্যোগ জরুরি। সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, মুজিবনগরসহ সারা দেশের ক্ষতিগ্রস্ত মুক্তিযুদ্ধের স্মারক পুনর্র্নিমাণ, হামলাকারীদের গ্রেফতার ও বিচার, রাষ্ট্রীয়ভাবে মুজিবনগর দিবস পালন, মুজিবনগরে মুক্তিযুদ্ধ জাদুঘর ও গবেষণাকেন্দ্র স্থাপন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনহাজুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, দোলন চন্দ্র রায় ও রফিক আহমেদ সিরাজীসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও