• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকার লোডশেডিং যেন সংসদ থেকে শুরু হয়: জামায়াত আমির

প্রভাত রিপোর্ট / ১৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই লোডশেডিং সংসদ ভবন থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।
এর আগে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে ঢাকায়ও পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এরপর অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরুর প্রস্তাব দেন। তিনি বলেন, ঢাকায় লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদ যেন থাকে। যদি ঢাকার অন্য অংশে ১ ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদেও যেন ১ ঘণ্টা না থাকে। এখান থেকে লোড ম্যানেজমেন্ট শুরু হলে জনগন বুঝবে আমরা একটা রিফর্মড কান্ট্রি বিল্ড আপ করতে চাচ্ছি।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের অধিবেশন বন্ধ করা সম্ভব নয়। পরে শফিকুর রহমান ব্যাখ্যা করে বলেন, তিনি অধিবেশন নয়, সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে সীমিত লোডশেডিংয়ের কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও