• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী
ফেসবুক পোস্টে রাশেদ খান

ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির করে ‘নারায়ে তাকবির’ বলে

প্রভাত রিপোর্ট / ২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: ছাত্রলীগ ‘জয় বাংলা’ বলে হামলা করত, শিবির ‘নারায়ে তাকবির’ বলে হামলা করে- বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।
রাশেদ অভিযোগ করেন, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এই স্লোগান মুখে নিয়ে পাবনার ঈশ্বরদী কলেজে শিবির এমন তান্ডব ও ভাঙচুর চালিয়েছে। তিনি আরও বলেন, সবসময় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আধিপত্য বিস্তার করে। কিন্তু প্রথমবারের মত বিরোধীদল হয়ে দাপট দেখাচ্ছে ছাত্রশিবির। ছাত্রদলের যেকোনো রাজনৈতিক কর্মযজ্ঞ বিতর্কিত করার চেষ্টা করছে তারা।
পোস্টে রাশেদ লিখেন, জামায়াত শিবিরের সমালোচনা করলে ওরা বটবাহিনী লেলিয়ে দেয়। ‘নায়ারে তাকবীর আল্লাহু আকবার’ ব্যবহার করে হামলা চালিয়ে পবিত্র স্লোগানকে বিতর্কিত করার চূড়ান্ত রকমের অপচেষ্টা করছে ছাত্রশিবির।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও