• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে আসামির দায় স্বীকার সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি : ধর্মমন্ত্রী ‘সরকারের বড় সাফল্য জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে’:প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইনে পরিবর্তন চান তামিম ‘অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল’ হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি ডিপিপিএইচের খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে : পানিসম্পদমন্ত্রী শিল্প ও সেবায় কর্মসংস্থান কম, অর্থনীতিবিদদের উদ্বেগ ‘বাংলার জয়যাত্রা’কে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত : ভোলায় স্পিকার

কষ্টার্জিত জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রভাত স্পোর্টস: রবার্ট লেভাডফস্কি, রাফিনিয়ার মতো অনেকেই নেই। সামনে বেশ কদিনের জন্য জটিল সূচি। সে কারণেই প্রথম একাদশে রাখা হয়নি বেশ কিছু পরিচিত মুখকে। আগের ম্যাচ থেকে এদিনের খেলায় ছিল ৭ বদল। কিন্তু বার্সেলোনার খেলায় তার ছাপ পড়লো না মোটেই। বরং লা লিগায় প্রতিপক্ষের ওপর আক্রমণের নতুন রেকর্ড গড়লো গতরাতের ম্যাচে। মায়োর্কার বিপক্ষে ৪০টি শট নিয়েছে দলটা।
তবে হ্যান্সি ফ্লিকের দলের দূর্ভাগ্যই বলতে হবে। ৪০ শট নিলেও গোল পেয়েছে মোটে ১টি। সেটাই অবশ্য তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল টেবিলের ৭ম স্থানে থাকা দলের বিপক্ষে। এই জয়ের পর মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ১ ম্যাচ কম খেলেছে।
মায়োর্কার বিপক্ষে বার্সেলোনা ১-০ গোলে জয় পেলেও পুরোটা সময় জুড়ে দেখিয়েছে একচ্ছত্র দাপট। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টিই ছিল লক্ষ‍্যে। মায়োর্কা অবশ্য স্রোতের বিপরীতে একটা গোল পেয়েছিল ৪৫ মিনিটে। সেটা বাতিল হয়েছিল অফসাইডের কারণে।
মায়োর্কা গোলরক্ষক লিও রোমান প্রথমার্ধেই অন্তত ৪টি গোল ঠেকিয়ে দলকে ম্যাচে রেখেছিলেন। এরমাঝে কেবল ৪১তম মিনিটে ১৫ সেকেন্ডের মধ‍্যে বার্সেলোনার চারটি শট ঠেকিয়ে দেয় মায়োর্কা। দুটি সেভ করেন গোলরক্ষক, বাকি দুটি ব্লক ছিল দুই ডিফেন্ডারের সুবাদে।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই অবশ্য স্কোরশিটে আসে পরিবর্তন। বিরতির পর নিজেদের প্রথম আক্রমণেই এগিয়ে যায় স্বাগতিক বার্সা। এরিক গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান দানি ওলমো। আড়াআড়ি শটে জাল খুঁজে নেন স্প‍্যানিশ মিডফিল্ডার ওলমো।
শেষ পর্যন্ত এই গোলের ওপর ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই ম্যাচের পর ৩৩ ম‍্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম‍্যাচে রিয়ালের পয়েন্ট ৬৯। আর ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে আছে মায়োর্কা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও