• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
ফুয়েল পাসেও তেল নিতে কমছে না অপেক্ষা জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিস্ফোরক মামলায় দেড় মাসের সন্তানের মা নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে পিরোজপুরে নিখোঁজ প্রবাসীর সন্ধান, সরকারি প্রক্রিয়ায় দেশে ফেরানোর উদ্যোগ নাজিরপুরে ২৩ বছর পর যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার সংসদে সমাধানের ইস্যু রাজপথে আনা উচিত নয়: এটিএম আজহার শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান পরীক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে: মাহদী আমিন সন্ত্রাসী ভাড়া করে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা: র‌্যাব

আ’লীগের কারা বিএনপিতে আসতে পারবেন, জানালেন রিজভী

প্রভাত রিপোর্ট / ১০৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রভাত রিপোর্ট

আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন, তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলেও হয়তো একসময় আওয়ামী লীগ করতো, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, টাকা পাচার— এটাকে পছন্দ করে না। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারেন। বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আর্দশ সেটা বিশ্বাস করেন কিনা। তিনি জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি এক কোটির বেশি প্রাথমিক সদস্য সংগ্রহ করবো, ইনশাআল্লাহ।
রিজভী বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে, তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন— এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ, এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে। বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও