• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের দেশে ফিরলেন সৌদিতে আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের: সংসদে জ্বালানিমন্ত্রী নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলদেশ ঢাকা-চট্টগ্রাম রুটে বাসভাড়া কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধি, আজ থেকেই কার্যকর নাজিরপুরে ওসির তত্ত্বাবধানে অন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রটি এখন মাদক মাদকসেবীদের আড্ডাখানা নাজিরপুরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

হামজাদের ঈদ উদযাপন

প্রভাত রিপোর্ট / ১৫৪ বার
আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: এবারের ঈদুল আজহা বাংলাদেশ ফুটবল দলের সদস্যদের জন্য একটু আলাদা। তবে তার চেয়েও বেশি আলাদা হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামদের জন্য। জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম ঈদুল আজহা, সেটা আবার তাকে পালন করতে হচ্ছে দলের সঙ্গেই।
বাংলাদেশের এই স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ের ঈদুল আজহা একসঙ্গে উদযাপন করার অভিজ্ঞতা আছে। ২০২৩ সালে খেলতে বাংলাদেশ যখন ছিল ভারতে, তার মাঝেই এসেছিল ঈদুল আজহা। তখন দলের সবাই একসঙ্গে ঈদ উদযাপন করেছিলেন। তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা। আগের বার বিদেশের মাটিতে ঈদের নামাজ পড়েছেন, ঈদ উদযাপন করেছেন। তবে এবার দেশের মাটিতে থেকেও পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করা হচ্ছে না খেলোয়াড়দের।
এদিকে হামজা চৌধুরীর জন্য দিনটা ‘স্পেশাল’। ঈদুল ফিতরে তিনি ফিলিস্তিনের পতাকা অঙ্কিত এক ব্রেসলেট পরে নামাজে গিয়েছিলেন। সেই তিনি এবার দলের সঙ্গে নামাজ আদায় করছেন। একই রকম স্পেশাল ফাহামেদুলেরও। ঈদের নামাজে যাওয়ার আগে পরে দুজনের অভিব্যক্তিই বলে দিচ্ছিল এবারের ঈদটা তাদের জন্য আসলেই বিশেষ কিছু।
ঈদের দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি ভিডিওতে দেখা যায় টিম হোটেল থেকে পুরো দল একসঙ্গে নামাজ আদায় করতে গিয়েছিলেন। দলের খেলোয়াড় থেকে শুরু করে বাকি সব সদস্যের গায়েই ছিল একই রকম পোশাক। সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি, সাদা পাজামা।
টিম হোটেল থেকে বেরিয়ে রাস্তায় নামতেই ভক্তরা ভীড় করেন হামজাদের ঘিরে। একই দৃশ্যের দেখা মিলেছে নামাজ শেষেও। তাদের ঘিরে সেলফি শিকারীদের ভীড় ছিল চোখে পড়ার মতো।
ভুটান ম্যাচ শেষে বাংলাদেশ অনুশীলনে নেমে পড়েছে গতকালই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে পুরো দল অনুশীলন করেছে গতকাল সন্ধ্যায়। ঈদের দিনেও এই সূচিতে ব্যাঘাত ঘটবে না। বাংলাদেশ দল আজ বিকেলে অনুশীলনে নামবে বলেই জানা গেছে।
ভুটানের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয়ের পর বাংলাদেশ এখন দারুণ নির্ভার। যদিও দলের বড় পরীক্ষাটা হবে আগামী ১০ জুন। সেদিন বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও