• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রম উপদেষ্টার যোগদান

প্রভাত রিপোর্ট / ২৮২ বার
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) সদর দপ্তরে অনুষ্ঠিত ১১৩তম শ্রম সম্মেলনে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (৯ জুন) সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা শ্রমবাজার, কর্মসংস্থান ও শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখছেন। আগামীকাল (মঙ্গলবার) প্লেনারি সেশনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বক্তৃতা করবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। দেশের শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও শোভন কর্মপরিবেশ তুলে ধরবেন ড. এম সাখাওয়াত হোসেন।
আন্তর্জাতিক শ্রম সম্মেলন হলো ILO-এর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর সরকার, শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এবারের সম্মেলনে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং শোভন কর্মপরিবেশ নিয়ে আলোচনা হচ্ছে।
বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলনে দেশের শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়ে আলোচনা করছে।
শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বিজিএমইএ প্রতিনিধি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধি, শ্রমিক ও মালিক প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও শ্রম অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধি দলে রয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও