• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম সাক্ষাতে ড. ইউনূস-তারেক রহমানের কথোপকথন

প্রভাত রিপোর্ট / ১৬১ বার
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: লন্ডনে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হোটেল ডোরচেস্টারে বৈঠক শুরু হয়েছে। লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) বৈঠকটি শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টা তার সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন। সে সময় ওয়েলকাম বলে ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে হ্যান্ডশেক করেন। বিএনপি মিডিয়া সেল সেই মূহুর্তের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, হ্যান্ডশেক করার পর প্রধান উপদেষ্টা ও তারেক রহমান কুশলাদি বিনিময় করেন। তারেক বলেন, ‘ইটস অ্যা রিয়েল অনার ফর মি।’ প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে তারেক রহমানের সঙ্গে ছিলেন। তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন। সে সময় ড. ইউনূস সবার সঙ্গে হ্যান্ডশেক করেন।
তারেক প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন, জানতে চান শরীর কেমন আছে। উত্তরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ‘চলছে, টেনেটুনে।’
এ সময় তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। বলেন, ‘আম্মা সালাম জানিয়েছেন।’ ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন, ‘উনাকেও আমার সালাম দেবেন।’
ভিডিও ক্লিপে এ সময় তাদের লন্ডনের আবহাওয়া নিয়েও কথা বলতে শোনা যায়। প্রধান উপদেষ্টা বলেন, ‘আবহাওয়াটা খুব ভালো, যে কদিন আমি এখানে আছি, আবহাওয়াটা বেশ প্লেজেন্ট। খুবই এনজয় করলাম। সামনে পার্ক।’
তারেক রহমান জানতে চান, প্রধান উপদেষ্টা পার্কে হাঁটতে গিয়েছিলেন কিনা। উত্তরে উপদেষ্টা জানান, এখানে পরিবেশ খুব ভালো, হাঁটার অনেক জায়গা।
কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন। বৈঠক ঘিরে প্রধান উপদেষ্টার আবাসস্থল ডোরচেস্টারের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও