• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

কোনও অজুহাতেই জাতীয় নির্বাচন পেছানো উচিত নয়: প্রিন্স

প্রভাত রিপোর্ট / ১৪৬ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, কোনও অজুহাতেই জাতীয় নির্বাচন বিলম্বিত করা উচিত নয়। কারণ বিগত দিনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচন জরুরি।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সিপিবির সাধারণ সম্পাদক বলেন, সংস্কার ও বিচার করেই এ বছরে নির্বাচন করা সম্ভব। আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাই।
প্রিন্স জানান, ৭০ অনুচ্ছেদর বিষয়ে অন্যান্য দলের সঙ্গে তার দল ঐকমত্য পোষণ করেছে। আর সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানোর বিষয়টিকেও তারা ইতিবাচক হিসেবে দেখছেন। তিনটি বিষয়ে ক্ষোভের কথা জানিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক ও পেশী শক্তি নিয়ে আলোচনা বইয়ে লিপিবদ্ধ করলেও কমিশন তা নিয়ে আলোচনা করেনি। এ বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও