• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াট লোডশেডিং করবে সরকার : সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে বিএনপির নেতার বহিষ্কারের আদেশ প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রভাত রিপোর্ট / ২০৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জুয়েল রানা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির নেতা, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে হিজলতলী এলাকায় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এর সহধর্মিণী লিপি আহমেদ বহিষ্কারের আদেশ প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। পরে পারভেজ আহমেদ এর বহিষ্কারের আদেশ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।মিছিলটি হিজলতলী বংশাই ব্রীজ থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিন করে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।
এসময় হাজার হাজার নেতাকর্মীরা রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে। নেতাকর্মীদের হাতে প্লে কার্ড, স্টিকার, ফেস্টুন ব্যানার, নেতাকর্মীদের মাথায় ফিতাবেধে তারা বিক্ষোভ মিছিল ও পথসভায় অংশগ্রহন করে।
মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি জি রব্বানী সভাপতিত্বে ও সাবেক সূএাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমীন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আহবায়ক কমিটির সদস্য বিধান কৃষ্ণ বর্মন, সাবেক বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম খান, সাবেক মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম আজিম, যুবদল নেতা রিয়াদ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও