• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

আজও প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করলো সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম

প্রভাত রিপোর্ট / ১৩৯ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত রিপোর্ট: সরকারি চাকরি অধ্যাদেশকে কর্মচারী বিরোধী ও কালো আইন উল্লেখ করে সদ্য জারিকৃত এই আইন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান তারা।
কর্মসূচিতে ১৫ শতাংশ সুবিধা ভাতা প্রত্যাহারের দাবি করছেন। তারা বলছেন, এই ভাতা কার্যকর হওয়ার ফলে তাদের বর্তমান ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের জন্য একটি ক্ষতির কারণ হবে। তারা এই সুবিধা বহাল রাখার পাশাপাশি, নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি করছেন।
বক্তারা বলছেন,সরকারি চাকরি অধ্যাদেশের মাধ্যমে সরকার একটি কালো আইন তৈরি করা নজির দেখিয়েছে। এই আইনের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার হবে। এতে কর্মচারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে আইন বাতিলের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে সচিবালয় ছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা অংশ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও