• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
দারুণ কাটছে কেট হাডসনের দিনকাল তামিল ওয়েব সিরিজ ‘রিসোর্ট’ নিয়ে নতুন বিতর্ক,পারিশ্রমিক পাননি অভিনেত্রী ১ মে মুক্তি পাচ্ছে রামায়ণ, সীতা চরিত্রে সাই পল্লবী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, ৩ জনের মৃত্যু ত্রিভুজ প্রেমের জেরে বাবা-ভাইকে খুন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৬ আদানি পাওয়ার প্ল্যান্টের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু, কমবে লোডশেডিং ৯২ ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৬৯৯৬ হজযাত্রী ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আকাশ আটক

এক ফ্রেমে বলিউডের তিন খান

প্রভাত রিপোর্ট / ১৪১ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: বলিউড অভিনেতা আমির খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন তারকা- শাহরুখ খান, সালমান খান ও আমির খান। শুক্রবার (২০ জুন) মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ঘিরে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে, তার ওপর তিন খানের একসঙ্গে উপস্থিতি যেন সেই উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
মুম্বাইয়ের এক সিনেমা হলে আয়োজিত এই প্রদর্শনীতে কেবল এই ত্রয়ীই নন, বলিউডের আরও অনেক পরিচিত মুখ হাজির ছিলেন তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল খানদের মিলনমেলা। প্রদর্শনীর পর সালমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ছবির ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। পাপারাজ্জি ও আমির খানের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় এই অভিনেতাকে। এক মজার মুহূর্তে সালমান পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না।’ সালমানের এই মজাদার ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে প্রচুর লাইক ও মন্তব্য কুড়িয়েছে। একজন নেটিজেন তাদের বন্ধুত্বকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমরা এই বন্ধুত্ব ভাঙব না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বেস্ট ফ্রেন্ডস।’
প্রসঙ্গত, তিন খানের বাইরেও বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনেইদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরেসহ আরও অনেক তারকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও