• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটরদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত অপরাধ দমনে রাজধানীতে বসবে ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি কমিশনার জিয়াউদ্দিনের নাটকে জুটি বাঁধলেন অহনা-তুহিন অন্তঃসত্ত্বা অবস্থায় যে কঠিন কাজটি করলেন দীপিকা ‘ভূত বাংলা’ সাফল্যের মধ্যেই বিদ্যা বালানের সঙ্গে নতুন ছবিতে অক্ষয় ট্রুডোর সঙ্গে কেটির প্রেম, মেনে নিতে পারছেন না সংগীতশিল্পীর সাবেক স্বামী আমি অভিনেতা, কিন্তু রাজনীতিতে অভিনয় করি না: থালাপতি বিজয় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী আমির খানের নায়িকা হচ্ছেন শ্রদ্ধা কাপুর বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

জেলজীবনের মতো ভয়ংকর স্মৃতির জন্মদিন পালন করলেন নুসরাত ফারিয়া

প্রভাত রিপোর্ট / ১৬৪ বার
আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫

প্রভাত বিনোদন: জেলজীবনের মতো ভয়ংকর স্মৃতির জন্মদিন পালন করলেন নুসরাত ফারিয়া! না, কোনও পার্টি কিংবা কেক কাটা নয়। দিনটির (১৮ মে) মাসপূর্তিতে (১৮ জুন) দারুণ এক নিঃশব্দ জানান দিলেন এই নায়িকা-গায়িকা।
১৮ জুন ফেসবুকে ৫টি ছবি পোস্ট করে ফারিয়া লিখলেন, ‘১ মাস পর…’। জানান, দিলেন টানা একমাসের নীরবতা কাটিয়ে ফের কাজে ফিরেছেন শবনম। সঙ্গে এটাও জানালেন, দিনটিকে তিনি ক্ষমা করেননি! বরং মনে রেখেছেন এবং মাসপূর্তিতে ঠিকই জবাব দিয়েছেন, কাজে ফেরার সূত্র টেনে।
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
ছবিতে ফারিয়াকে দেখা গেছে কাজে ফেরার উচ্ছ্বাসের মতো স্নিগ্ধ কিছু মুহূর্তে। তবে শুটিং-ক্যামেরা নয়। তার এই ফেরা মাইক্রোফোনের সামনে, রেকর্ডিং স্টুডিওতে। এখানেও নুসরাত ফারিয়া যেন রেখে দিলেন রহস্যের বাতাবরণ। কারণ, এটা কি তার গানের রেকর্ডিং নাকি সিনেমা/বিজ্ঞাপনের ডাবিং, সেটি স্পষ্ট করেননি। এ বিষয়ে কোনও তথ্যও জানাতে প্রস্তুত নন নুসরাত ফারিয়া। আগেই বলেছেন, আপাতত তিনি মিডিয়ার মুখোমুখি হতে চাইছেন না। কথায় কথায় পেছন থেকে টেনে আনতে চাইছেন না ১৮ মে’র ভয়ংকর সময়টাকে।
এদিকে চুপচাপ এক মাস কাটিয়ে কাজে ফেরার ছবি ও ঘোষণায় নুসরাত ভক্তরা ভালোই আনন্দ পেয়েছে। বেশিরভাগ ভক্তই তাকে স্বাগতম জানিয়েছে কাজে। অনেকে অভিনেত্রীকে বলেছে, অতীত তিক্ত অভিজ্ঞতা থেকে আগামীর পথে শিক্ষা নেওয়ার জন্য।
গত ১৮ মে বিমানবন্দর থেকে একটি মামলায় আটক দেখানো হয় নুসরাত ফারিয়াকে। ওই সময় বিষয়টি ঘিরে নানা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরে ২০ মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করলে কাশিমপুর কারাগার থেকে পান ফারিয়া। ফারিয়াকে গ্রেফতারের কারণ, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামী তিনি!
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
২০১৫ সালে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। তার আগে লম্বা সময় তিনি রাজত্ব করেছেন টিভি পর্দায় উপস্থাপক ও মডেল হিসেবে। প্রকাশ হয়েছে তার চোখ ধাঁধানো অন্তত তিনটি গানচিত্র। যা বেশ জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে দুই বাংলায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও