• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

অকার্যকর ঘোষিত তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন স্থগিত

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি অকার্যকর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানি তিনটির লেনদেন স্থগিত করে দেয়।
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ অনুযায়ী প্রতিষ্ঠান তিনটিকে ‘অকার্যকর’ ঘোষণা করায় সোমবার থেকে তাদের শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।
এর আগে রবিবার অনিয়ম, জালিয়াতি এবং দীর্ঘদিন আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে তিন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্যায়ের তিন কর্মকর্তা।
বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ হচ্ছে সিএমএসএফ, আসছে নতুন আইন
প্রশাসক হিসেবে ইন্টারন্যাশনাল লিজিংয়ে মোহাম্মদ ইকবাল হোসেন, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে আবু সামা মো. আতাউর রহমান এবং ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে মো. সাদেকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের মোট আমানতের পরিমাণ ৩ হাজার ৫৬০ কোটি টাকা, যার মধ্যে ব্যক্তি আমানত ৬৪৬ কোটি টাকা। প্রতিষ্ঠানটির অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে দায় রয়েছে ১ হাজার ৫০৫ কোটি টাকা।
ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মোট আমানত ৩৮৯ কোটি টাকা, যার মধ্যে ব্যক্তি আমানত ১০৫ কোটি টাকা। অন্যদিকে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের মোট আমানত ৪৫০ কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানত ৩৬ কোটি টাকা। পাশাপাশি অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ৩৪৭ কোটি টাকা।
প্রশাসক নিয়োগের পর এবার প্রতিষ্ঠান তিনটিকে ‘অকার্যকর’ ঘোষণা করে তাদের শেয়ার লেনদেনও স্থগিত করা হয়। এটি অবসায়ন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category