• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন আর্জেন্টিনাকে বিদায়ের পর ক্লাব ফুটবলে প্রথম ম্যাচেই জোড়া গোল মেসির ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট ইতালির সেস্ত্রি লেভান্তেতে যোগ দিয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ফাহামিদুল চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসের, ক্ষোভে সংবাদ সম্মেলনে এলেন না মরিনিও ‘বাংলাদেশ আমাদের ভয় পাইয়ে দিয়েছিল,’ বললেন ক্রিস গেইল অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ নারী দল কাগুজে বিমান উড়িয়ে সমর্থকদের প্রতিবাদ, লা লিগার ম্যাচ পরিত্যক্ত হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬

Reporter Name / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: অগ্রণী ব্যাংকের মুন্সিগঞ্জের শ্রীনগর শাখায় প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ক্যাশ অফিসার মো. শহীদুজ্জামান, ব্যাংক কর্মকর্তা মো. জিন্নাহ হোসেন, রেজাউল হক ও মো. শরীফ উদ্দীন এবং নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ ও আবদুল হাই। তাঁদের প্রত্যেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ৯১ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ দুদকে অনুসন্ধান চলছে। এরই মধ্যে ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশ করে ভুয়া এফডিআর, চেক জালিয়াতি ও ভুয়া ডিপোজিট স্লিপের মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়েছেন। হিসাবের তথ্য পরিবর্তন করে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০-এর বেশি বলে মনে করছে দুদক।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মো. শহীদুজ্জামানকে ৪ অক্টোবর গ্রেপ্তার করে দুদক। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গতকাল ৭ অক্টোবর ঘটনাস্থলে গিয়ে শ্রীনগর থানা-পুলিশের সহযোগিতায় বাকি পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদক জানিয়েছে, অনুসন্ধান দল ঘটনাস্থলে থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বক্তব্য গ্রহণ করছে। এই অনুসন্ধান শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগসংশ্লিষ্ট বিষয়ে দুদকের পক্ষ থেকে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category