• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

অনুপ্রবেশ ঠেকাতে মরক্কো সীমান্তে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: উত্তর আফ্রিকায় মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের ভূখণ্ড সেউতায় এক দিনে হাজার হাজার মানুষের নজিরবিহীন অনুপ্রবেশের পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। আন্তর্জাতিক সীমানা প্রাচীর ভেঙে ভূখণ্ডটিতে প্রবেশের চেষ্টাকালে পানিতে ডুবে ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেউতার স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানালে মাদ্রিদ থেকে দ্রুত সশস্ত্র বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা সার্বিক পরিস্থিতি সশরীরে পর্যবেক্ষণ করতে শুক্রবার সেউতা পরিদর্শনে যাচ্ছেন। স্পেনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেউতার নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত রক্ষায় নিয়োজিত সিভিল গার্ডকে সহায়তা করতেই সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার হঠাৎ করেই মরক্কোর দিক থেকে শত শত মানুষ সীমানা প্রাচীর অতিক্রম করে এবং সাঁতরে সেউতায় প্রবেশ করতে শুরু করলে সীমান্ত ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

সেউতায় সীমান্ত পাহারায় নিয়োজিত সিভিল গার্ড কর্মকর্তাদের সংগঠনের প্রধান রশিদ সবিহি চলমান পরিস্থিতিকে চরম বিশৃঙ্খলা হিসেবে বর্ণনা করে জানান, পুরো সীমান্ত ব্যবস্থা ভেঙে পড়েছে এবং কত হাজার মানুষ ভূখণ্ডটিতে ঢুকে পড়েছে তার নিখুঁত হিসাব করা আপাতত সম্ভব হচ্ছে না। অন্যদিকে উত্তর মরক্কোর মানবাধিকার কর্মীরাও ঘটনাটিকে একটি নজিরবিহীন সংকট হিসেবে অভিহিত করেছেন। কীভাবে তারাফাল সীমান্ত এলাকার নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে একসঙ্গে এত মানুষের ঢল নামল, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category