• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে

Reporter Name / ৬০ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের অস্থিরতা এবার প্রভাব ফেললো অনুশীলনেও। ক্লাসিকোর আগে সতীর্থ অরেলিয়েন চুয়ামেনির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছেন ফেদেরিকো ভালভার্দে। ঘটনায় দুই মিডফিল্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘দলের অনুশীলন চলাকালীন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় আমাদের খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দুই খেলোয়াড়ের বিষয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।‘
ক্লাবটির অনুশীলনে ফাউলকে কেন্দ্র করে তর্কে জড়ান ভালভার্দে ও চুয়ামেনি। পরিস্থিতির এত-ই অবনতি ঘটে যে তারা একে অপরকে ধাক্কাধাক্কিও করেন। পরদিন বৃহস্পতিবার এই ঘটনারই রেশ ধরে ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি হয়। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে একটি টেবিলে ধাক্কা লাগলে ভালভার্দের কপাল ফেটে যায়। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এই মিডফিল্ডারকে।
এই আঘাতের কারণে ১০ থেকে ১৪ দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে ভালভার্দেকে। ফলে রবিবার বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ এল ক্লাসিকোতে উরুগুয়ের এই মিডফিল্ডারকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
হাসপাতাল থেকে ফিরে এক দীর্ঘ বিবৃতিতে নিজের দায় স্বীকার করেছেন ভালভার্দে। খেলার ক্লান্তি এবং দলের নাজুক পরিস্থিতির হতাশা থেকে এই ঝামেলার সূত্রপাত বলে জানান তিনি।
সতীর্থের হাতে সরাসরি আঘাত পাওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেছেন, ‘তর্কের এক পর্যায়ে আমি দুর্ঘটনাক্রমে একটি টেবিলে আঘাত পাই, যার ফলে কপাল কেটে যায়। চুয়ামেনি আমাকে আঘাত করেনি, আর আমিও তাকে আঘাত করিনি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category