• শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

অরক্ষিত বিদ্যুতের খুঁটিতে সংস্পর্শে গিয়ে ৫ গরুর মৃত্যু

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটি লাগায় কর্তৃপক্ষ। বুধবার সকালে মাঠে বেশ কয়েকটি গরু ঘাস খেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু হয়। স্থানীয়দের সতর্কতায় আরও কয়েকটি গরু রক্ষা পায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণে কোনো ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category