• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন স্পিকার

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও প্রভাব বাড়ানোর ক্ষেত্রে এই অর্জনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে আজ আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী চেয়ারম্যান ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলভুক্ত ৩৭টি দেশের শক্তিশালী এই সংসদীয় জোটের শীর্ষ পদে বাংলাদেশের এই অন্তর্ভূক্তি বৈশ্বিক কূটনীতি ও সংসদীয় চর্চায় দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বর্তমানে তানজানিয়ায় অবস্থান করছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category