• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী ডা. এবিএম আব্দুল্লাহ পদ বাতিলের বিষয়ে জবাব দেয়নি বিএমইউ প্রশাসন

আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত অর্থনীতি: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানির দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। রবিবার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। এর আগে গত ৭ এপ্রিল রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
আকু পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতি দুই মাস অন্তর সদস্য দেশগুলোর মধ্যকার আমদানির বিল পরিশোধ করা হয়। বাংলাদেশ ছাড়াও এই আঞ্চলিক লেনদেন ব্যবস্থায় ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা—এই ৯টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকগুলো এই বহুপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে লেনদেন সম্পন্ন করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category