• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

আগামী আগস্টে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী আগস্ট মাসে দুই দফায় দীর্ঘ অবকাশের সুযোগ পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সাধারণ ছুটির সঙ্গে কৌশলী সমন্বয় এবং মাত্র দুই দিনের ঐচ্ছিক ছুটি নিলেই দুই সপ্তাহে মোট আট দিনের ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।
আগস্ট মাসের সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, মাসটিতে দুটি পৃথক সপ্তাহে সাধারণ ছুটি রয়েছে। প্রথম দফায়, ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন অর্থাৎ ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা। কোনো চাকরিজীবী যদি বৃহস্পতিবার ওই এক দিনের ছুটি বা নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে টানা চার দিনের অবকাশ নিশ্চিত হবে।
দ্বিতীয় দফার সুযোগটি আসবে মাসের শেষ সপ্তাহে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস হলেও সেখানে এক দিনের ছুটি নিলে আবারও শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। অর্থাৎ, দুই সপ্তাহে মাত্র দুই দিনের বাড়তি ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা মোট আট দিন কর্মস্থল থেকে দূরে থাকতে পারবেন। এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে এক দিন বাড়তি ছুটিসহ টানা সাত দিনের দীর্ঘ অবকাশ পেয়েছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার সে সময় সাধারণ ছুটির পরিধি বাড়িয়েছিল।
উল্লেখ্য, প্রতি বছরই উৎসব বা বিশেষ দিবসের সাধারণ ছুটিগুলো যদি সাপ্তাহিক ছুটির কাছাকাছি পড়ে, তবে মাঝে এক-দুই দিনের ব্যক্তিগত বা ঐচ্ছিক ছুটি নিয়ে লম্বা অবকাশ কাটানোর রেওয়াজ দীর্ঘদিনের। এবার আগস্ট মাসেও একই ধরনের সুযোগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category