• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

আদ-দ্বীনের আসামিরা কোনো ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের সামগ্রিক স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি তৃণমূলের মানুষের দোড়গোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে একগুচ্ছ বড় পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যখাতের রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভার সিদ্ধান্তসমূহ জানাতে বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আদ-দ্বীনের চরম অবহেলার প্রমাণ ও অননুমোদিত কাঠামোর কারণে আসামিরা কোনো ছাড় বা বেনিফিট পাবে না বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
শুরুতে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলার বৃত্ত থেকে বেরিয়ে একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়তে কাজ শুরু করেছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের আবাসন সংকট দূর করতে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণ করা হচ্ছে, যার কাজ আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে উদ্বোধন করবেন। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ উচ্ছেদ করে সেখানে নতুন আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। একই সঙ্গে চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে দেশের পাঁচটি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে শুধু মা ও বোনদের জন্য ১০০০ বেডের পাঁচটি আধুনিক ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণকাজ এই অর্থবছরের মধ্যেই শুরু হবে। আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (মিনস)-এর ইকুইপমেন্ট ও জনবলসহ নতুন ভবন পুরোদমে উদ্বোধন করবেন।
গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনগণের ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দিতে জাপান সরকারের সহযোগিতায় একটি বিশেষ পাইলটিং প্রজেক্টের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, ছয় থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে ২ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কিট বক্সের মাধ্যমে এই কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে অ্যাপস ব্যবহার করে রক্ত, ইউরিন ও ডায়াবেটিসসহ সব পরীক্ষা করা হবে এবং রোগীর ডাটা অ্যাপসে সংরক্ষিত থাকবে। এই পাইলটিং সফল হলে পরবর্তীতে দেশজুড়ে ১ লাখ মিডওয়াইফ, কেয়ারগিভার, হেলথ অ্যাসিস্ট্যান্ট ও টেকনোলজিস্ট নিয়োগের মাধ্যমে এটি সারা বাংলাদেশে চালু করা হবে।
আসন্ন ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর ভেরিয়েন্ট আইডেন্টিফাই করে যথাযথ চিকিৎসা দিতে ‘সোসাইটি অব মেডিসিন’ আগামী শনিবার থেকে দেশের প্রতিটি জেলায় সিভিল সার্জনসহ চিকিৎসকদের ট্রেনিং প্রদান শুরু করবে। এরপর প্রতিটি উপজেলায় ডেঙ্গুর প্রাইমারি ট্রিটমেন্টের জন্য বিশেষ টিম গঠন করা হবে। জরুরি পরিস্থিতি সামাল দিতে সেন্ট্রাল স্টকে ১ লাখ স্যালাইন মজুত রাখা হয়েছে, পাশাপাশি ইউনিসেফ, রেড ক্রিসেন্ট ও দেশের প্রাইভেট ফার্মাগুলোর থেকেও স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সঙ্ওগে সভা সম্পন্ন হয়েছে, যেখানে তারা ডেঙ্গু রোগীদের জন্য ১০% সিট ফ্রি রাখতে সম্মত হয়েছেন এবং ইনভেস্টিগেশন চার্জের ৮০% মওকুফ করবেন ও চিকিৎসকের কোনো ভিজিট ফি নেবেন না। মশক নিধনে দুই সিটি করপোরেশনের সঙ্গে জুম মিটিং করা হয়েছে, যেখানে লার্ভা ধ্বংস করার জন্য বিশেষ জাপানি ট্যাবলেট ছিটানোর সিদ্ধান্ত হয়েছে।
দেশে চলমান হামের সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী জানান, নতুনভাবে আক্রান্তের সংখ্যা বাড়েনি, পরিস্থিতি একই জায়গায় থিতু হয়ে আছে। গত মাসের ২০ তারিখে যে শিশুদের ভ্যাক্সিনেটেড করা হয়েছে, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হতে এই মাসের ১৫ তারিখ পর্যন্ত সময় লাগবে এবং এরপর সংক্রমণ কমে আসবে। ডেঙ্গু ও হাম এক সঙ্গে বড় আকার ধারণ করলে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এবং ঢাকা মেডিকেলের পাশে তাঁবু নিয়ে একটি মোবাইল হাসপাতাল করা হয়েছে, প্রয়োজনে রাতারাতি এমন আরও ৪-৫টি মোবাইল হাসপাতাল তৈরি করা হবে।
সংবাদ সম্মেলনের শেষ অংশে অবহেলাজনিত কারণে ছয়টি শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, এটি একটি ফৌজদারি অপরাধ এবং এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট আজ সন্ধ্যার আগেই জমা হবে। আইন অনুযায়ী পোস্টমর্টেম না হলে আসামিপক্ষ সুবিধা পাওয়ার চেষ্টা করতে পারে, তবে চরম অবহেলার প্রমাণ ও অননুমোদিত কাঠামোর কারণে আসামিরা কোনো ছাড় বা বেনিফিট পাবে না বলে মন্ত্রী দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category