• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: সিআইডির একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিপ্রধান শরিফুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআইডিতে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ওই মামলার সূত্রে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান।
সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে জামিনে মুক্তি পান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category