• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

আবারও ফুটবল বিশ্বকাপে গাইবেন শাকিরা

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার নাম এলেই ওয়াকা ওয়াকার স্মৃতি ভেসে ওঠে। ২০১০ বিশ্বকাপের পর আবারও বিশ্বকাপে আলোড়ন তুলতে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে হাজির হচ্ছেন কলম্বিয়ান পপ তারকা। ‘হোয়েনএভার, হোয়্যারএভার’ ও ‘হিপস ডোন্ট লাই’-এর মতো জনপ্রিয় গানের এই শিল্পী বৃহস্পতিবার ‘দাই দাই’ শিরোনামে নতুন বিশ্বকাপ কেন্দ্রীক গানটির ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের থিম হিসেবে প্রকাশ পাচ্ছে গানটি।
বিশ্বকাপের জন্য এটি শাকিরার দ্বিতীয় অফিসিয়াল থিম সং। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ গেয়ে বিশ্বজুড়ে ঝড় তুলেছিলেন। এর পর তিনটি বিশ্বকাপ চলে গেলেও সেরকম আলোড়ন সৃষ্টিকারী আর কিছু দেখা যায়নি। এবারও কি ঝড় তুলবেন শাকিরা? সেটা বোঝা যাবে ১৪ মে।
ইনস্টাগ্রামে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম থেকে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করে গানটির একটি ঝলক দেখান ৪৯ বছর বয়সী শাকিরা। আগামী ১৪ মে তা পুরোপুরি মুক্তি পাবে। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপ। সেখানে অংশ নিচ্ছে শাকিরার দেশ কলম্বিয়াও।


আপনার মতামত লিখুন :
More News Of This Category