• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আবার একসঙ্গে মাঠে নামছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার ডারউইনের মারারা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়াও এই মাঠে দুই দশকের বেশি সময় পর টেস্ট খেলবে।
বাংলাদেশ টেস্ট দিয়ে এক বছরের বেশি সময় পর আবার একসঙ্গে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার ‘বিগ থ্রি’—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
দলে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি এই অফ স্পিনার।
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়া একাদশ: জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।
অস্ট্রেলিয়ার একাদশে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডারও। ক্যামেরন গ্রিন নিজের জায়গা ধরে রেখেছেন। তাঁর সঙ্গে আছেন বো ওয়েবস্টার।
হ্যাজলউড ফেরায় দুর্ভাগ্যজনকভাবে একাদশের বাইরে থাকতে হচ্ছে বোল্যান্ডকে। গত বছর অক্টোবরের পর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি হ্যাজলউড। চোটের কারণে মিস করেছেন অ্যাশেজ। অন্যদিকে এই সময়ে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ধারাবাহিক ছিলেন বোল্যান্ড। অ্যাশেজের পাঁচটি টেস্টেই খেলেন এই পেসার। কামিন্স অ্যাশেজে খেলেছিলেন মাত্র একটি টেস্ট, লায়ন দুটি। সেই সিরিজে ৫ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন বোল্যান্ড। তবে সামনে ব্যস্ত সূচি থাকায় বোল্যান্ডের সুযোগের অভাব হবে না। আগামী ১২ মাসে অস্ট্রেলিয়া সর্বোচ্চ ২১টি টেস্ট খেলতে পারে। ফলে দলের পেস আক্রমণে তাঁকে নিয়মিতই প্রয়োজন হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category