• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

আমি ফ্রান্সকে ভয় পাই না, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন: ইয়ামাল

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের এই তারকা বলেছেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, তাদের ভয় পান না তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের উচ্ছ্বাসের কথা জানান বার্সেলোনার ১৯ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল।
সোমবার ১৯ বছরে পা রাখা ইয়ামাল বলেন, ‘নিঃসন্দেহে এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা সবাই দারুণ রোমাঞ্চিত, বিশেষ করে আমি। আমি নিশ্চিত, এটি একটি বিশেষ দিন হতে যাচ্ছে।’
জন্মদিনের উপহার হিসেবে কী চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফ্রান্সকে হারিয়ে নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালে ওঠাই হবে আমার সবচেয়ে বড় উপহার।’
বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে ফ্রান্স। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দিদিয়ের দেশমের শিষ্যরা এখন পর্যন্ত টুর্নামেন্টের ছয়টি ম্যাচই জিতেছে। এই সময়ে তারা ১৬ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র দুটি। তবে ফ্রান্সকে নিয়ে ভীত নন ইয়ামাল। তিনি বলেন, ‘অবশ্যই আমি ফ্রান্সকে ভয় পাই না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তাই কোনো দলকেই ভয় করি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের দলেও প্রচুর প্রতিভাবান খেলোয়াড় আছে। তাদের আক্রমণভাগ শক্তিশালী হওয়াটা আমাদের জন্য খারাপ হবে বলে মনে করি না। বরং এটি আমাদের জন্য ইতিবাচকও হতে পারে। আমি মনে করি, ম্যাচটি খুবই সমানে সমান হবে।’
চোট কাটিয়ে ফিটনেস ফিরে পাওয়ার পর পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন ইয়ামাল। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে তার গোল একটি।
নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার প্রসঙ্গে এই স্প্যানিশ উইঙ্গার বলেন, ‘আপনারাই বলেন আমি আমার সেরা ছন্দে নেই, তাই আমার কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। তবে আমি আত্মবিশ্বাসী, সবকিছু ভালোই হবে। গোল করা নিয়ে আমি চিন্তিত নই, যদিও এমন ম্যাচে গোল করা সব সময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আর সে কারণেই এখানে আছি।’
চাপ অনুভব করেন কি না—এমন প্রশ্নে ইয়ামালের জবাব, ‘আমি কোনো চাপ অনুভব করি না। আমি যেভাবে খেলতে জানি, সেভাবেই খেলি এবং দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। যখন নিজের সবটুকু উজাড় করে দাও, তখন আর চাপ অনুভব হয় না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category