• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই : মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ দলের নেতা–কর্মীদের ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানালেন রফিকুল ইসলাম জামাল এমপি অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ গ্রিসের সাইক্লাডেস দ্বীপপুঞ্জের সিফনোস এখন ভ্রমণপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ চলতি অর্থবছরেই সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন, লাগবে ছয় হাজার কোটি টাকা: প্রতিমন্ত্রী শিকলবিহীন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো শিক্ষার্থী অনুশ্রী রায়ের ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তনু হত্যা মামলায় হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে মেতে উঠলেন নাদিয়া-নাঈম

Reporter Name / ৬৫ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা। আর প্রিয় দলের এমন দাপুটে ও বড় বিজয়ের মুহূর্ত গ্যালারিতে বসেই উদযাপন করলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম।
ঐতিহাসিক এই মুহূর্তটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নাদিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ উপভোগের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যেখানে দারুণভাবে ফুটে উঠেছে এই তারকা দম্পতির বিশ্বকাপ ফুটবল খেলা উদযাপনের আনন্দঘন মুহূর্ত। ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েসসসসস আমরা এখানে আছি, আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২- আলজেরিয়া ০। লিওনেল মেসি।’
শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কট্টর সমর্থক হওয়ায় নাদিয়া গায়ে জড়িয়েছেন প্রিয় দলের জার্সি। অন্যদিকে নাঈম প্রিয় দলের জার্সি না পরলেও, স্ত্রীর প্রিয় দলের পতাকার রঙকে প্রাধান্য দিয়ে পরেছেন আকাশী রঙের টি-শার্ট। গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি মুহূর্তকে এই তারকা দম্পতি যেভাবে উপভোগ করেছেন, তা ভক্তদের মাঝেও দারুণ সাড়া ফেলেছে। মাঠের ফুটবল উন্মাদনার পাশাপাশি এই যুগলের এমন সাবলীল উদযাপন এখন সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category