• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে পেতে দুই ক্লাবের লড়াই

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: আর্জেন্টিনার তারকা ফুটবল থিয়াগো আলমাদাকে পেতে চায় দুই ক্লাব। তাকে নিতে লড়াইয়ে নেমেছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো এবং আর্জেন্টিনার রিভারপ্লেট। ইতোমধ্যেই আলমাদার অ্যাতলেতিকো মাদ্রিদ ত্যাগের বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এই তারকাকে নিজেদের করতে এগিয়ে ব্রাজিলের শীর্ষ ক্লাব ফ্ল্যামেঙ্গো। তবে এই লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী আলমাদার স্বদেশী ক্লাব রিভার প্লেট।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী মিডফিল্ডার থিয়াগো আলমাদাকে রিভার প্লেটের হাত থেকে ছিনিয়ে আনতে বেশ অস্বাভাবিক এক পদক্ষেপ নিয়েছেন ফ্ল্যামেঙ্গোর স্পোর্টিং ডিরেক্টর হোসে বোটো। খেলোয়াড়ের প্রতিনিধির সঙ্গে দেখা করতে তিনি সরাসরি আর্জেন্টিনায় উড়ে গেছেন এবং রিভার প্লেট ও রোজারিও সেন্ট্রালের মধ্যকার ম্যাচটি মনুমেন্তাল স্টেডিয়ামে বসে উপভোগ করেন।
এর আগে আলমাদার ফ্ল্যামেঙ্গোতে যোগ দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত মনে হলেও শেষ মুহূর্তে লড়াইয়ে যোগ দেয় রিভার প্লেট। ইউরোপ ছেড়ে যদি দক্ষিণ আমেরিকাতেই ফিরতে হয়, তবে আলমাদার ব্যক্তিগত পছন্দ রিভার প্লেট। তাছাড়া রিভারের পক্ষ থেকে ট্রান্সফারের শর্তগুলো ইতোমধ্যে একরকম চূড়ান্ত করা হয়েছে। তবে দর কষাকষির লড়াই এড়াতে ফ্ল্যামেঙ্গো সোমবারের মধ্যে চূড়ান্ত জবাব চেয়েছিল। বিষয়টির এখনো সুরাহা হয়নি।
অলিম্পিক লিওঁ থেকে গত বছর ২১ মিলিয়ন ইউরো খরচ করে আলমাদাকে কিনেছিল অ্যাতলেতিকো মাদ্রিদ। রিভার প্লেট ও ফ্ল্যামেঙ্গোও এই অংকের কাছাকাছি খরচ করে তাকে কিনতে চায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category