• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে ড্রেসিংরুমে রোনালদোর কান্না!

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : আল-ইত্তিফাকের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো কেঁদেছেন। সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ আল-শানিফ দাবি করেছেন, জয় পাওয়ার পর আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে ড্রেসিংরুমে ফুঁপিয়ে কেঁদেছেন রোনালদো।
মঙ্গলবার আল-নাসরের হয়ে চলতি মৌসুমে প্রথমবার শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। ২-০ গোলে পিছিয়ে থাকা এবং ১০ জনের দলে পরিণত হওয়া আল-নাসর প্রথমার্ধের পর রোনালদোকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামায়।
সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে জানান, রোনালদো নিজেই ফিট না থাকায় প্রথমার্ধের পর উঠে যাওয়ার অনুরোধ করেন। তবে দল এমন অবিস্মরণীয় জয় পাওয়ার পর আবেগ ধরে রাখতে না পেরে তিনি কান্নায় ভেঙে পড়েন।
তবে আল-নাসর ম্যানেজার আঞ্জে পস্তেকোগলু বিকল্প কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘রোনালদোর পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলার। প্রথম ম্যাচে ৩০ মিনিট খেলেছিল, এবার আমরা তাকে ৪৫ মিনিট খেলাতে চেয়েছিলাম যেন ধীরে ধীরে ফিটনেস ফিরে পায়। ২-০ গোলে পিছিয়ে পড়ায় রোনালদো আরও খেলতে চেয়েছিল, কিন্তু তাকে তুলে নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category