• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় রাণীনগরে এজেন্ট ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি ‘পিপল উই মিট অন ভ্যাকেশন’ কাশবনে যাওয়া হয়নি তো কী হয়েছে! ‘তন্দ্রাবিলাস’-এ পরীমনি চেক ডিজঅনার মামলায় রাজপাল যাদবকে আদালতের কড়া ভর্ৎসনা পুজায় পাচ্ছে দেব ও শুভশ্রীর ‘দেশু ৭’, দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারমানপ্রীত কৌর মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু জোকোভিচকে ব্যঙ্গ করে দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

আসছে চিত্রনায়িকা মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন : দেশ ছেড়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু সেখানে গিয়েও যেন বসে নেই তিনি। আসছে তার নতুন কাজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। শুরুতে এটি সিরিজ হিসেবে প্রকাশ হওয়ার কথা থাকলেও পুরোদমে সিনেমা আকারে আসছে এই প্রোজেক্ট।
সিনেমার গল্পে থাকবে প্রবাস জীবনের এক কঠিন বাস্তবতা। অনেক ক্ষেত্রে বাংলাদেশের নারীরা প্রবাসে গিয়ে চুক্তিভিত্তিক বিয়েতে আবদ্ধ হন। এসব বিয়ে সাধারণত স্থায়ী হয় না। কোনো ক্ষেত্রে বিবাহিত নারীরাও স্বামীকে ছেড়ে বিদেশে পাড়ি জমান এই আশায়। ফলে যেমন দাম্পত্য জীবনে একটি খারাপ অধ্যায়ের আবির্ভাব হয়, তেমন প্রবাসে যাওয়া নারীরাও ভুক্তভোগীর শিকার হন; সেখানে চলতে থাকে তাদের নানা সংগ্রাম।
সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু করে সংসার সাজান, সে সংগ্রামের পেছনের গল্প নিয়েই এ সিনেমা।
জানা গেছে, আগামী ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এই সিনেমা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। সিনেমাটির নির্মাতাও তিনি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় কন্ট্রাক্ট ম্যারেজের শুটিং। তখন নির্মাতা জানিয়েছিলেন, সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজটিতে মৌসুমী অভিনীত চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্প। তিনি আরও জানিয়েছিলেন, নারীর মর্যাদা ও সম্মানকে সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে।
গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। নির্মাতা জানান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে এই কাজের মাধ্যমে দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত কোনো সিনেমা। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পেয়েছিল মৌসুমী অভিনীত সিনেমা ‘সোনার চর’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category