• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
নগ্ন ছবির বিনিময়ে ভারতীয় পাইলট থেকে যুদ্ধপরিকল্পনা হাতিয়ে নেন পাকিস্তানি নারী চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন স্বর্ণ খনি খনন নিষেধাজ্ঞা ঘিরে গিনিতে সংঘর্ষ, বিদেশি নাগরিকসহ নিহত ১০ বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করতে ডুবিয়ে দেয়া হলো যুক্তরাষ্ট্রের জাহাজ ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে চায় ইউরোপের পাঁচ দেশ মার্কিন সেনাদের যুদ্ধাপরাধের তদন্ত করবে না আইসিসি ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, ‘অশুভ সংকেত’ বললেন ওমর সানি

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি চালানোর ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানি। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে সেই বিক্ষত গাড়ি ও আসিফ আকবরের ছবি যুক্ত করে স্ট্যাটাস দেন চিত্রনায়ক ওমর সানি। তিনি তার পোস্টে লিখেছেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশুভ সংকেত। এটা হওয়া উচিত না, আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ ভালো রাখুন তোমাকে।’
এর আগে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, গুলির ওই ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর উপস্থিত ছিলেন না, ফলে তিনি অক্ষত আছেন। এই হামলার নেপথ্যে কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য পায়নি। এ ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে শোবিজ অঙ্গনে; উদ্বেগে রয়েছেন তার ভক্তরাও। এমন সময়েই ওমর সানির পোস্ট। ভক্তরা আসিফ আকবরের জন্য প্রার্থনা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category