• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
১৫-২০ শতাংশ বাড়ছে বিদ্যুতের দাম, ১ জুন থেকেই কার্যকর এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ বিশ্বকাপের জার্সি বিক্রি, এগিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা হবে: অর্থমন্ত্রী

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১০

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

প্রভাত ডেস্ক: সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন দিনিপ্রো আর বাকি চারজন প্রাণ হারিয়েছেন রাজধানী কিয়েভে। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় শিশুসহ কয়েক ডজন বেসামরিক মানুষ আহতও হয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কিয়েভের কয়েকটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এতে অনেকে সেসব ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। তাদের উদ্ধারে ভোর থেকেই কাজ করছেন উদ্ধারকারীরা।
গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্কের একটি কলেজ ক্যাম্পাসে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে ২১ জন নিহত হন। যাদের বেশিরভাগই শিক্ষার্থী ছিল। ওই হামলার পর থেকেই রাশিয়া হুমকি দিচ্ছিল তারা ধাপে ধাপে এর জবাব দেবে।
রাশিয়ার নতুন হামলার পর কিয়েভের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। এ সময় রাজধানীর মেয়র ভিতালি ক্লিচকো সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে থাকার অনুরোধ জানিয়েছিলেন।
কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, রাশিয়া রাজধানীতে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে চালানো এ হামলার আগে গতকাল সোমবার সতর্কতা দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে শত্রুরা বড় হামলার পরিকল্পনা করছে। এর কয়েক ঘণ্টা পরই ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে রুশ বাহিনী।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :
More News Of This Category