• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Headline
নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ বদলে গেলো আমদানি নীতির কাঠামো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্রী ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

ইউরোপিয়ান মৌসুমের শুরুতেই আলো ছড়ালেন গর্ডন, তোরেস ও আদেয়েমি

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ‘এই জার্সিতে অভিষিক্ত হয়ে এবং প্রথম মিনিট থেকেই অবদান রাখতে পেরে খুবই ভালো লাগছে’—ইনস্টাগ্রামে পোস্টটি ফেরান তোরেসের। পরশু রাতে লিগ আঁ অভিষেকে আলো কাড়েন স্প্যানিশ ফরোয়ার্ড। ইউরোপিয়ান মৌসুম শুরু হওয়ায় তোরেসের মতো আরও কয়েকজন নতুন ক্লাবের হয়ে অভিষেকেই আলো কেড়েছেন।
শুধু লিগ আঁ নয়, পিএসজির হয়েও এটা ছিল ফেরান তোরেসের অভিষেক ম্যাচ। রোয়াজন পার্কে রেঁনের বিপক্ষে ২–০ গোলে পিছিয়ে থাকতে স্পেন তারকার দ্বারস্থ হন পিএসজি কোচ লুইস এনরিকে। বিরতির পর তাঁকে নামান উসমান দেম্বেলের বদলি হিসেবে। ৭১ ও ৮২ মিনিটে দুটি গোল করে পিএসজিকে শিরোপা ধরে রাখার অভিযানের শুরুতেই হার থেকে বাঁচান তোরেস। ১৯৯৪ সালে প্যাট্রিক এমবোমা ও ২০১২ সালে জ্লাতান ইব্রাহিমোভিচের পর পিএসজির ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে অভিষেকেই জোড়া গোল করলেন তোরেস। পিএসজিও ২–২ গোলের ড্রয়ে পয়েন্ট নিয়ে মৌসুম শুরু করল।
অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমির বার্সা ও লা লিগায় অভিষেক হলো মনে রাখার মতো। পরশু রাতে এলচের মাঠে বার্সার ৫–০ গোলের বড় জয়ে আদেয়েমির গোল একটি। গত মে মাসে ৮ কোটি ইউরোয় বার্সায় যোগ দেওয়া গর্ডন গোল করান দুটি। সেটাও বদলি নেমে মাত্র ৪ মিনিটের মধ্যে। ১৯৬৩ সালে লেভান্তের ওয়ান্ডারলির পর লা লিগা মৌসুমে ক্লাবের প্রথম ম্যাচে অভিষেকেই ৪ মিনিট বা তার কম সময়ে দুটি ‘অ্যাসিস্ট’–এর কীর্তি গড়েন ইংলিশ উইঙ্গার গর্ডন। লা লিগায় পঞ্চম জার্মান হিসেবে অভিষেকেই গোল পেলেন আদেয়েমি।
রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে জোসে মরিনিওর প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ। এমন ম্যাচেই এস্পানিওলের বিপক্ষে ৮৯ মিনিট পর্যন্ত ১–১ গোলে সমতায় ছিল রিয়াল। জুড বেলিংহামের বদলি হিসেবে ৮০ মিনিটে মাঠে নামেন এস্পি। রিয়াল ও লা লিগায় এটা ছিল তাঁর অভিষেক ম্যাচ। ‘ওস্তাদের মার’ যেমন ‘শেষ রাতে’ তেমনি এস্পিও গোল করেন ম্যাচের যোগ হওয়া সময়ে, তাতে শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের জয় তুলে নেয় রিয়াল।
শেষ বাঁশি বাজার পর রিয়াল কোচ মরিনিও যেভাবে এস্পিকে জড়িয়ে ধরেন, তাতে মনে হয়েছে ২১ বছর বয়সী এ উইঙ্গারের ওপর আস্থা রাখতে শুরু করেছেন প্রথম ম্যাচ থেকেই। ম্যাচ শেষে এস্পি জানিয়েছেন, মাঠে নামার আগে কোচ মরিনিও তাঁকে বলেছিলেন, ‘মুহূর্তটা নিজের করে নাও।’ এস্পি শেষ পর্যন্ত এমন কিছু করেই মাঠ ছাড়লেন।
ঠিক অভিষেক নয়, প্রথম গোল। সে হিসেবে তুরস্কের শীর্ষ লিগে গোলের খাতায় অভিষেক তো বলাই যায়। পরশু রাতে ইস্তাম্বুল বাশাখশেহিরের বিপক্ষে ত্রাবজোনস্পোরের ২–১ গোলের জয়ে দুটি গোলই মোহাম্মদ সালাহর। তুর্কি লিগে মিসরীয় ‘রাজা’র এটাই প্রথম গোল। গত সপ্তাহে বেঞ্চ থেকে এই লিগে অভিষেক হয় সালাহর। তুর্কি সুপার লিগের ইতিহাসে প্রথম বিদেশি খেলোয়াড় বাশাখশেহিরের মাঠে ত্রাবজোনস্পোরের হয়ে জোড়া গোল করলেন সালাহ। সাবেক এই লিভারপুল ফরোয়ার্ড গত আগস্টে দুই বছরের চুক্তিতে ত্রাবজোনস্পোরে যোগ দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category