• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

ইউরোপ ও উত্তর আমেরিকার ২৭টি শহরে ট্যুরের ঘোষণা ক্যাটস আই’র

Reporter Name / ৫৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ইউরোপ ও উত্তর আমেরিকার ২৭টি শহরে ট্যুরের ঘোষণা দিয়েছে কে–পপ গার্ল গ্রুপ ক্যাটস আই। এই বছরের শেষভাগে দ্য ওয়াইল্ডওয়ার্ল্ড ট্যুরে গাইবে গ্রুপটি। ১ সেপ্টেম্বর ডাবলিন থেকে ট্যুর শুরু হবে। এরপর ইউরোপের লন্ডন, ম্যানচেস্টার, প্যারিস, আমস্টারডাম, কোলন ও অ্যান্টওয়ার্পে গাইবে ক্যাটস আই। ১৭ সেপ্টেম্বর কোপেনহেগেনে শো করে ইউরোপ পর্বের ইতি টানবে গ্রুপটি। ১৩ অক্টোবর মায়ামি থেকে উত্তর আমেরিকা পর্ব শুরু হবে। এরপর যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন বড় শহরে শো করে ট্যুর শেষ হবে ২৭ নভেম্বর মেক্সিকো সিটিতে।
মুক্তির অপেক্ষায় থাকা ইপি ‘ওয়াইল্ড’কে কেন্দ্র করে ট্যুরের আয়োজন করছে ক্যাটস আই। অ্যালবামটি প্রকাশিত হবে ১৪ আগস্ট।
হাইব জানিয়েছে, ট্যুরের পোস্টারে পাঁচ সদস্যকে দেখা গেলেও ছবিটি সাম্প্রতিক ‘পিঙ্ক আপ’ প্রচারণার সময় তোলা। তবে গ্রুপের সদস্য ম্যানন বর্তমানে বিরতিতে থাকায় তিনি ট্যুরে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ম্যানন গত ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যগত কারণে বিরতিতে আছেন এবং সাম্প্রতিক প্রচারণাতেও অংশ নেননি। এর আগে গ্রুপটি ২০২৫ সালের উত্তর আমেরিকা ট্যুর ‘দ্য বিউটিফুল ক্যাওস’–এর ১৬টি শো সোল্ড আউট হয়েছিল। একই নামের ইপি বিলবোর্ড ২০০ চার্টে ৪ নম্বরে উঠে ৪৫ সপ্তাহ ধরে তালিকায় ছিল।
২০২৩ সালে যাত্রা করেছে ক্যাটস আই। খুব অল্প সময়ের মধ্যেই তারা কোচেলা, লোলাপালুজা ও গ্র্যামি অ্যাওয়ার্ডসে পারফর্ম করেছে গ্রুপটি। তাদের চারটি গান বিলবোর্ড হট ১০০ চার্টে জায়গা করে নিয়েছে। গ্রুপটি আগামী ২৫ মে লাস ভেগাসে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে পারফর্ম করবে।

কোরিয়া টাইমস অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category