• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

ইকুয়েডরকে রুখে দিয়ে প্রথম পয়েন্ট পেলো কুরাসাও

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস সৃষ্টি করলো কুরাসাও। ক্যারিবিয়ান সাগরের ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি ইকুয়েডরকে হতাশ করে প্রথম বিশ্বকাপে প্রথম পয়েন্ট আদায় করেছে। রবিবার (২১ জুন) কানসাস সিটি স্টেডিয়ামে ৯০ মিনিটের খেলায় ইকুয়েডরকে গোল করতে দেননি কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম। ইকুয়েডরকে হতাশ করে একাই করেছেন ১৫ সেভ।
রমের এই সেভের রেকর্ডটি ১৯৬৬ সালের পর থেকে অতিরিক্ত সময় ছাড়াই অনুষ্ঠিত কোনো বিশ্বকাপ ম্যাচে একজন গোলরক্ষকের সর্বোচ্চ। তার অবিশ্বাস্য পারফরম্যান্সে ইতিহাস গড়ে এক পয়েন্ট আদায় করে নিয়েছে কুরাসাও।
৭৫ শতাংশ বল নিজেদের দখলে রাখার পরও ইকুয়েডর সুবিধা করতে পারেনি কুরাসাওয়ের গোলরক্ষকের সামনে। সবমিলিয়ে ২৬টি শট নিয়ে ১৫টিই লক্ষ্য রেখেছিল দলটি। তবে একটিও গোল হয়নি। প্রতিটা আক্রমণ ব্যর্থ করে দিয়েছেন এলয় রম। অন্যদিকে ১০টি শট নিয়ে লক্ষ্যে ৪টি রেখেছিল কুরাসাও। আর বল দখলে ছিল ২৫ শতাংশ।
ইকুয়েডর নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছে আইভরি কোস্টের বিপক্ষে। শেষ ম্যাচে আগামী ২৬ জুন লড়বে জার্মানির বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডে যেতে সেই ম্যাচ জয়ের বিকল্প নেই। তবে এরপরও আসবে আরও হিসাব-নিকাশ। একইদিন কুরাসাও সবশেষ ম্যাচে মাঠে নামবে আইভরি কোস্টের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category